মার্কিন নৌ অবরোধ তুলে নেয়া হয়েছে: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

ইরানের একজন ঊর্ধ্বতন কূটনীতিক মঙ্গলবার (১৬ জুন) বলেছেন যে, শুক্রবার দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকের আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই ইরানের বন্দর ও জাহাজের ওপর আরোপিত দুই মাসব্যাপী মার্কিন নৌ অবরোধ তুলে নেয়া হয়েছে।

ইরান সরকারের ওয়েবসাইট অনুসারে, উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি জানান, ‘অবরোধ প্রত্যাহারের বিষয়টি আমরা শুরু থেকেই জোর দিয়েছিলাম। এখন তা শুরু হয়েছে এবং আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই অবরোধ তুলে নেয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রোববার তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে বলেছেন, তিনি মার্কিন নৌ অবরোধ অবিলম্বে তুলে নেয়ার অনুমোদন দিচ্ছেন, কিন্তু মার্কিন সামরিক বাহিনীসহ একটি বহুজাতিক নৌ অভিযান সংস্থা ‘জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার’ সোমবার জানিয়েছিল, যুদ্ধবিরতি ‘কার্যকর হওয়া পর্যন্ত’ অবরোধটি শুক্রবার পর্যন্ত বহাল থাকবে।

এর আগে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকটি ইতোমধ্যে সই হয়েছে যার আনুষ্ঠানিকতা হবে শুক্রবার জেনেভায়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে মার্কিন-ইসরাইলি বাহিনী। পাল্টা হামলা হিসেবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তু ও ইসরাইলে আক্রমণ চালায় তেহরান। এক পর্যায়ে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। পরে ইরানের বন্দর ও জাহাজের ওপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

Read Previous

মার্কিন-ইরান চুক্তি সত্ত্বেও লেবানন না ছাড়ার ইঙ্গিত ইসরাইলের

Read Next

আর্জেন্টিনার জয়ে স্টেডিয়ামে বাঁধভাঙা উল্লাস নাদিয়া-নাঈমের

Most Popular