শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

সোমবার (২০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের গত ৭ মের একটি স্মারকপত্রের সুপারিশ মোতাবেক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি কলেজগুলোতে কর্মরত বিষয়ভিত্তিক প্রদর্শক (দশম গ্রেড) পদের এসব কর্মকর্তাদের (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেড, টাকা ২২০০০-৫৩০৬০ টাকা) বেতনক্রমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে সংশ্লিষ্ট বিষয়ে প্রভাষক পদে পদোন্নতিসহ পদায়ন করা হলো।

মাউশির প্রকাশিত নির্দেশনাবলি অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এছাড়া আগামী ২১ জুলাই বিকেল ৪টার মধ্যে আবশ্যিকভাবে বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে।

প্রজ্ঞাপনের তথ্যমতে, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রসায়ন বিষয়ে ৩০ জন, প্রাণিবিদ্যা বিষয়ে ৩৩ জন, পদার্থবিজ্ঞানে ৩০ জন, মৃত্তিকা বিজ্ঞানে একজন, পরিসংখ্যানে একজন, ভূগোলে ৮ জন, মনোবিজ্ঞানে ২ জন, উদ্ভিদবিজ্ঞানে ৩০ জন, গণিতে তিনজন, কম্পিউটারে একজন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একজন, গার্হস্থ্য অর্থনীতিতে তিনজন এবং জীববিজ্ঞানে দুইজন প্রদর্শককে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

Read Previous

বিশ্বকাপ উদযাপনে ইয়ামালের প্রেমিকার মিনিমাল ফ্যাশন নজর কেড়েছে

Read Next

দুদিন অব্যাহত থাকবে ভারী বৃষ্টিপাত, ডুবতে পারে ঢাকা

Most Popular