শিশু নিরাপত্তায় ব্যর্থ মেটা: ৭০ হাজার কোটি টাকা জরিমানা

সোশ্যাল প্ল্যাটফর্মে শিশুদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারা এবং ক্ষতিকর কনটেন্টের ঝুঁকির মুখে ফেলার অভিযোগে মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ৭০ হাজার কোটি টাকা) জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারক ব্রায়ান বিডশিড এ রায় ঘোষণা করেন। একই মামলায় পূর্বে প্রদত্ত শাস্তিসহ মেটার মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ৯৪২ মিলিয়ন ডলারে।

রায়ে বিচারক মেটাকে ‘জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রতিষ্ঠান’ উল্লেখ করে বলেন, প্রতিষ্ঠানটির অ্যালগরিদম অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের যৌন নিপীড়নের ঝুঁকি ও অনৈতিক বিষয়বস্তুর দিকে ঠেলে দিয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, জরিমানার অর্থ শিশুদের শারীরিক-মানসিক চিকিৎসা, সামাজিক সচেতনতা তৈরি ও শিক্ষক-স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণে ব্যয় করার জন্য একটি বিশেষ তহবিলে জমা থাকবে।

এ ছাড়া ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের সুরক্ষায় একগুচ্ছ নতুন বিধিনিষেধ আরোপ করেছেন আদালত। যার মধ্যে রয়েছে- প্রাপ্তবয়স্কদের সরাসরি বার্তা পাঠানো বন্ধ, দৈনিক নোটিফিকেশনে নির্দিষ্ট সময়ের নিষেধাজ্ঞা, লাইক সংখ্যা না দেখানো এবং মাসে সর্বোচ্চ ৯০ ঘণ্টা অ্যাপ ব্যবহারের সীমা নির্ধারণ। ত

বে মেটার মুখপাত্র এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত প্রকাশ করে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন।

Read Previous

ভিনিসিয়ুসের চুক্তি নবায়ন

Read Next

চাকরির আবেদনে সিভি বাদ পড়ার কারণ

Most Popular