সরকারি কর্মচারী হাসপাতালের নতুন মহাপরিচালক জাহাঙ্গীর আলম

সরকারি কর্মচারী হাসপাতালের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগে যোগ দেওয়া অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম।

তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এজন্য তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে।

সরকারি কর্মচারী হাসপাতালের ডিজি মো. আব্দুর রাজ্জাক সরকারকে শনিবার সচিব পদে পদোন্নতি দেওয়ার পর ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।

অন্যদিকে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মোহাম্মদ আব্দুল কাদেরকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তাদের চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

আরেক আদেশে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ মনোয়ার হোসেনকে এনএসআইয়ের পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তার চাকরিও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

Read Previous

গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর

Read Next

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন মঈন খান, পার্থ, সাচিং প্রু ও শামীম কায়সার

Most Popular