২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩৩ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে ৮৫ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে। এর মাধ্যমে গত ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনে এবং নিশ্চিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৭৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন। এই সময়সীমার মধ্যে হাম সন্দেহে মোট ৭৬৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামরোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ জনে।

Read Previous

হাসিনাকে রাজনৈতিক সুযোগ দেওয়ায় ভারতের ভূমিকায় বিএনপির প্রশ্ন

Read Next

হরমুজ প্রণালি সংকটের মধ্যেই রিয়াদ সফরে শেহবাজ শরিফ

Most Popular