চীনে পণ্যবাহী জাহাজে আগুন, নিহত ২০

পূর্ব চীনের একটি বন্দরে নোঙর করা পণ্যবাহী (কার্গো) জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এই তথ্য জানায়।

প্রকাশিত ছবি বিশ্লেষণ করে জানা গেছে, এটি ‘ওশান মেলোডি’ নামের লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজ। সামুদ্রিক যান ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ১৯০ মিটার (৬২৩ ফুট) দীর্ঘ এই জাহাজটি গত ৩১ আগস্ট কিংদাও বন্দরে পৌঁছেছিল।

সিসিটিভির প্রতিবেদনের বলা হয়েছে, জাহাজটিতে মোট ৪২ জন অবস্থান করছিলেন। তাদের মধ্যে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক না হলেও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এই দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে ‘সর্বাত্মক’ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অন্যদিকে, চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং আটকে পড়া মানুষদের দ্রুত উদ্ধারের আহ্বান জানিয়ে যে কোনো ধরনের ‘দ্বিতীয় অনাকাঙ্ক্ষিত দুর্যোগ’ এড়াতে সতর্ক থাকার তাগিদ দেন।

জানা গেছে, শানডং প্রদেশের কিংদাও শহরের একটি শিপইয়ার্ডে যখন জাহাজটিতে আগুন লাগে, তখন সেখানে মেরামতের কাজ চলছিল। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে ও প্রায় তিন ঘণ্টার বেশি সময় চেষ্টার পর তা নিয়ন্ত্রণে আসে।

এক প্রত্যক্ষদর্শী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, আগুন লাগার পর জাহাজটি থেকে তীব্র কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

সম্প্রতি দক্ষিণ-পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের একটি শিপইয়ার্ডে বিস্ফোরণে উদ্ধারকারী দলের এক সদস্য নিহত ও ১২ জন আহত হন। সেই ঘটনার এক মাসের মাথায় আবারও একই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো।

Read Previous

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২০ হাজার ছাড়ালো

Read Next

র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular