ঢাকায় সন্ধ্যার মধ্যে হালকা বৃষ্টির পূর্বাভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার মধ্যে হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা পাওয়া যায় ৬৭ শতাংশ।

গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া যায় সাড়ে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে এবং আগামীকাল রোববার (১৬ আগস্ট) সূর্যোদয় ভোর ৫টা ৩৪ মিনিটে।

আজ দুপুর ১টার আগের ছয় ঘণ্টায় রাজধানী ঢাকায় কোনো বৃষ্টি হয়নি।

Read Previous

ঐতিহাসিক জয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ, হবে কী স্বপ্নপূরণ?

Read Next

রোববার ইমাম-মুয়াজ্জিন-সেবায়েতদের সম্মানি বিতরণ করবেন প্রধানমন্ত্রী

Most Popular