রাজধানীর মৌচাক এলাকায় ফ্লাইওভার থেকে ছুড়ে মারা ককটেল বিস্ফোরণে এক নারী পথচারী আহত হয়েছেন। কয়েক মিনিটের ব্যবধানে শান্তিনগর, মৌচাক ও মগবাজার এলাকায় পরপর তিনটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে এসব ঘটনা ঘটে বলে জানিয়েআছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সোয়া ৪টা থেকে কয়েক মিনিটের মধ্যেই তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। মৌচাক এলাকায় একটি ককটেল বিস্ফোরণে এক নারী পথচারী আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর দিয়ে চলন্ত কোনো যানবাহন থেকে ককটেলগুলো নিচে ছুড়ে মারা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
Tags: ককটেল বিস্ফোরণ পথচারী আহত
