নির্বাচনী মাঠে সক্রিয় যেসব দল

protik

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠে এবার লড়বে ৫১টি রাজনৈতিক দল। সেইসঙ্গে ৫১ দল এবং স্বতন্ত্র মিলিয়ে এবার মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকল ১ হাজার ৯৮১ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৩২ জন প্রার্থী আর স্বতন্ত্র ২৪৯
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এবার সর্বোচ্চ প্রার্থী রয়েছেন ধানের শীষের ২৮৮ জন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৩ জন প্রার্থী নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২৪ জন প্রার্থী দিয়ে রয়েছে তৃতীয় অবস্থানে।

‎১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। জাতীয় নির্বাচনের ভোটে এবার লড়ছেন দলীয় এবং স্বতন্ত্র মিলিয়ে এক হাজার ৯৮১ জন প্রার্থী। এর মধ্যে দলীয় প্রার্থী রয়েছেন ১ হাজার ৭৩২ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন।

এদিকে, নির্বাচন কমিশনের নিবন্ধিত ৮টি দল এবারের ভোটে অংশ নিচ্ছে না। আর আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটির ভোটে অংশ নেয়ার সুযোগ নেই।

এবার নির্বাচনে যেসব দল অংশ নিচ্ছে না-বাংলাদেশের সাম্যবাদী দল, কৃষক-শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ‎ওয়ার্কার্স পার্টি, বিল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি, ‎বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ আওয়ামী লীগ (স্থগিত)।

এছাড়া, পাবনা ১ ও পাবনা-২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২৭ জানুয়ারির পরে যুক্ত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‎আজ হতে শুরু হওয়া নির্বাচনী প্রচারণা চলবে ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত। ১২ ফেরুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন।

Read Previous

আন্তর্জাতিক মঞ্চে ফের পুরস্কৃত ‘সাঁতাও’

Read Next

৩৩ যাত্রী নিয়ে উল্টে গেল বাস

Most Popular