ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহের মাধ্যমে একটি দল ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) মিরপুর-১১ নম্বরের শহীদ আবুতালেব উচ্চ বিদ্যালয়ের সামনে নির্বাচনী প্রচারণার সময় এই অভিযোগ তোলেন তিনি।
আমিনুল হক বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় লেভেল প্লেয়িং ফিল্ড বিরাজ করছে। তবে একটি দল বাড়ি বাড়ি গিয়ে নিম্ন আয়ের মানুষকে প্রলোভন দেখিয়ে বিকাশ নম্বর সংগ্রহ করছে। তারা ভোট কেনার চেষ্টা করছে। আ বিষয়ে আমরা সংশ্লিষ্ট নির্বাচন কমিশন কর্মকর্তাদের জানিয়েছি।’
এসব অনিয়মের জবাব জনগণ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনী ব্যালটের মাধ্যমে দেবে বলেও প্রত্যাশা করেন ধানের শীষের এই প্রার্থী।
তফসিল অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আর ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
