ধর্মেন্দ্রর এই ‘পদ্মবিভূষণ’ অনেক আগেই পাওয়া উচিত ছিল: হেমা মালিনী

 

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র গত বছরের ২৪ নভেম্বর ইহলোক ত্যাগ করেন। অ্যাকশন, দাপট কিংবা ব্যক্তিত্ব, সব মিলিয়ে বলিউডের ‘হি-ম্যান’ ছিলেন হিন্দি সিনেমার প্রথম সারির নায়ক। অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত করেছে ভারত সরকার। তবে এই বিশেষ সম্মানের আনন্দ ছাপিয়ে স্বামী ধর্মেন্দ্রর জন্য কিছুটা আক্ষেপের বৃষ্টি ঝরে পড়লো বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনীর কণ্ঠে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে হেমা মালিনী বলেন, এই সম্মান (পদ্মবিভূষণ) ধর্মেন্দ্রের আরও আগেই পাওয়া উচিত ছিল। এর যোগ্য ছিলেন তিনি।

তবে সরকারের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন ধর্মেন্দ্রর স্ত্রী হেমা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আবেগঘন এক বার্তায় তিনি লেখেন, চলচ্চিত্র জগতে ধরমজির অসামান্য অবদানকে সরকার মর্যাদা দিয়ে তাকে পদ্মবিভূষণে ভূষিত করায় আমি ভীষণ গর্বিত।

হেমা মালিনী আরও বলেন- ধর্মেন্দ্র এ দেশের আবেগ, ঐতিহ্য ও মানবতার প্রতিনিধিত্ব করেন। তাকে পদ্মবিভূষণে ভূষিত করার অর্থ হলো শিল্প ও জাতির প্রতি তার অসাধারণ সেবার স্বীকৃতি।

এর আগে, ধর্মেন্দ্রের ঝুলিতে ওঠে জাতীয় পুরস্কার। ২০২১ সালে দাদাসাহেব ফালকে এবং ২০১২ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। এবার তার মৃত্যুর পর রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মবিভূষণ’ যুক্ত হলো তার প্রাপ্তির মুকুটে।

Read Previous

ফেসবুক স্ট্যাটাস নিয়ে শরীয়তপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১২

Read Next

অতীত নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না: জামায়াত আমির

Most Popular