অজান্তেই দাঁতের এনামেল নষ্ট করছে যে ৭ খাবার

 

দাঁতের এনামেল একবার নষ্ট হলে আর আগের মতো ফেরে না-তাই কোন খাবারগুলোতে সাবধান হওয়া দরকার তা জানা খুবই জরুরি। দাঁত ঠিক রাখতে দেখে নিন কোন কোন খাবার বর্জন করতে হবে।

দেখে নিন দাঁতের এনামেল নষ্ট করে যেসব খাবার-পানীয়

১. অতিরিক্ত টক ফল ও রস: লেবু, কমলা, মাল্টা, আনারস, তেঁতুল-এগুলোর অ্যাসিড এনামেল ক্ষয় করে দেয়।

২. সফট ড্রিংক ও এনার্জি ড্রিংক: কোলা, সোডা, এনার্জি ড্রিংক-এতে থাকে অ্যাসিড ও চিনি, দুটোই দাঁতের শত্রু।

৩. অতিরিক্ত মিষ্টি ও চিনি জাতীয় খাবার: চকলেট, টফি, ক্যারামেল, ক্যান্ডি—ব্যাকটেরিয়া চিনি থেকে অ্যাসিড তৈরি করে এনামেল নষ্ট করে।

৪. প্যাকেটজাত ফলের জুস: নামেই ফলের জুস হলেও চিনি ও অ্যাসিড বেশি থাকে এই প্যাকেটজাত খাবারে।

৫. ভিনেগারযুক্ত খাবার: আচার, সালাদ ড্রেসিং, ফাস্টফুডে ব্যবহৃত ভিনেগার দাঁতের ক্ষতি করে।

৬. কফি ও চা (অতিরিক্ত): এনামেল দুর্বল করে এবং দাঁতে দাগ ফেলে।

৭. অ্যালকোহল: মুখ শুষ্ক করে দেয়, ফলে দাঁতের প্রাকৃতিক সুরক্ষা কমে যায়।

জরুরি টিপস-
১. টক বা মিষ্টি খাবারের পর সঙ্গে সঙ্গে ব্রাশ নয়, ৩০ মিনিট অপেক্ষা করুন
২. খাবারের পর মুখে পানি কুলি করুন
৩. ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করুন

Read Previous

স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরিতে বাড়ল ১৬২১৩ টাকা

Read Next

আজকের রাশিফলে জেনে নিন আপনার জন্য কী অপেক্ষা করছে

Most Popular