বলিউডে ভালো ছবির সংখ্যা কমছে : শহীদ কাপুর

 

লিউড অভিনেতা শহীদ কাপুর এখন তার নতুন সিনেমা ‘ও রোমিও’ এর প্রচারে ব্যস্ত। সম্প্রতি এক পডকাস্টে তিনি বলিউডের বর্তমান অবস্থা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন।

শহীদ জানান, তিনি সাজানো বা কৃত্রিম মার্কেটিং (পিআর) একদম পছন্দ করেন না। তার মতে, দর্শক যখন মন থেকে হাততালি দেয় বা প্রশংসা করে, সেটাই একজন শিল্পীর আসল পাওনা।

কিন্তু আজকাল সিনেমার প্রচারে এত বেশি কৃত্রিমতা চলে এসেছে যে শিল্পের সেই আসল আনন্দটাই নষ্ট হয়ে যাচ্ছে।
শহীদ আরো বলেন, ‘এখনকার দর্শকদের ধৈর্য কমে গেছে, তারা খুব দ্রুত বিনোদন চায়।’ একই সঙ্গে তিনি স্বীকার করেন যে, সমস্যা শুধু দর্শকদের নয়, নির্মাতাদেরও। তিনি বলেন, ‘এমন নয় যে মানুষ সিনেমা দেখতে চায় না, আসলে আমরা দর্শকদের জন্য পর্যাপ্ত ভালো সিনেমা তৈরি করতে পারছি না।

বিশাল ভরদ্বাজের পরিচালনায় ‘ও রোমিও’ অ্যাকশন থ্রিলার ছবিটি তৈরি হয়েছে হোসেন জাইদির মাফিয়া কুইন্স অফ মুম্বাই বইয়ের ওপর ভিত্তি করে। শহীদ কাপুরের সাথে এই ছবিতে আরো আছেন তৃপ্তি ডিম্রি, নানা পাটেকর, তামান্না ভাটিয়া ও বিক্রান্ত ম্যাসি। ছবিটি আগামী ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে।

Read Previous

ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র: খামেনি

Read Next

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফেরালে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান’

Most Popular