আরও ১৯৬.৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

 

নিলামের মাধ্যমে আরও ১৯৬.৫০ মিলিয়ন বা ১৯ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৯ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

চলতি ফেব্রুয়ারি মাসে তিন দফায় মোট ৫৮ কোটি ৬০ লাখ ডলার কেনা হয়েছে। এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৪৫১ কোটি ৯৫ লাখ বা ৪.৫১ বিলিয়ন ডলার।

Read Previous

পাকিস্তান বয়কট করলেও কলম্বোয় ম্যাচ খেলবে ভারত: সূর্যকুমার

Read Next

প্রতিহিংসার রাজনীতি নয়, উন্নয়ন ও ঐক্যের বাংলাদেশ চাই: হাবিব

Most Popular