শহীদ হাদি হত্যার বিচার চাওয়া কি অপরাধ?-প্রশ্ন আসিফ মাহমুদের

 

ইনকিলাব মঞ্চের সদস্যদের উপর পুলিশি হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি এই ঘটনাকে ‘ন্যাক্কারজনক’ আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছেন-শহীদ হাদি হত্যার বিচার চাওয়া কি অপরাধ?

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এই হামলা ন্যাক্কারজনক! শহীদ হাদি হত্যার বিচার চাওয়া কি অপরাধ?

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদীর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সংঘঠিত সংগঠনটির কর্মসূচিতে পুলিশের হামলায় এর সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন এক ফেসবুক পোস্টে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তাদের দাবি, সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকে আঘাত করা হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান করছে ইনকিলাব মঞ্চের নেতারা।

এ ঘটনায় নিন্দা জানিয়েছে জামায়াত, এনসিপিসহ অনেকে।

Read Previous

জামায়াত ক্ষমতা পেলে দেশের প্রতিটি শিশুর শিক্ষার দায়িত্ব নেবে রাষ্ট্র: শফিকুর রহমান

Read Next

নির্বাহী আদেশে স্বাক্ষর/ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর শুল্ক আরোপ করবেন ট্রাম্প

Most Popular