জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ৮.৫৮ শতাংশ, আরও অস্বস্তি বেড়েছে খাদ্যে

 

গত জানুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। একইসঙ্গে অস্বস্তি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিতেও। তবে কিছুটা স্বস্তি ফিরেছে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিতে।
জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ৮.৫৮ শতাংশ, আরও অস্বস্তি বেড়েছে খাদ্যে

রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

বিবিএসের সবশেষ তথ্য বলছে, জানুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ০৯ শতাংশ বেড়ে ৮ দশমিক ৫৮ শতাংশ হয়েছে, গত ডিসেম্বর মাসে যেটি ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ।

অস্বস্তি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিতেও। জানুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে। ডিসেম্বর মাসে যেটি ছিল ৭ দশমিক ৭১ শতাংশ।

এদিকে ডিসেম্বর মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ১৩ শতাংশ থাকলেও জানুয়ারি মাসে সেটি কমে ৮ দশমিক ৮১ শতাংশে দাঁড়িয়েছে। কমেছে শূন্য দশমিক ৩২ শতাংশ।

এছাড়া জানুয়ারি মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৩ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ১৮ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ০৪ শতাংশ।

জানুয়ারিতে শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৭ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৬১ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৫৪ শতাংশ।

Read Previous

বরিশালে সব ধরনের স্থল ও নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

Read Next

রমজানে অফিস সময় নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

Most Popular