নির্বাচনকে ম্যানুপুলেট করার চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস

abbas

 

২০০৮ সালের মতো নির্বাচনকে ম্যানুপুলেট করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মতিঝিল এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, এই সরকারের বিশেষ বিশেষ জায়গায় বিশেষ লোকজন বসে আছে। তারা নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার জন্য যা করার তা করছে।

তিনি আরও বলেন, যাদের নির্বাচন করার দেশ পরিচালনার অভিজ্ঞতা নাই, তারা কীভাবে বলে তারা নির্বাচনে জয়লাভ করবে?

মির্জা আব্বাস আরও অভিযোগ করেন, তাকে নানাভাবে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। এর মাধ্যমে তার প্রতিপক্ষ জোট সিম্প্যাথি ভোট পাওয়ার চেষ্টা করছে বলেও গণমাধ্যমকে বলেন বিএনপির এই সিনিয়র নেতা।

Read Previous

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলে ইসিতে আবেদন

Read Next

হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইলো সরকার

Most Popular