নির্বাচন ঘিরে বিদেশি ৫৪০ সাংবাদিক-পর্যবেক্ষক

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ এবং সংবাদ সংগ্রহ করবেন বিশ্বের বিভিন্ন দেশের ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য

মো. রুহুল আমিন মল্লিক জানান, ইসির আমন্ত্রণে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে আসছেন প্রায় ৬০ জন প্রতিনিধি। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে প্রায় ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ৪৫টি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে প্রায় ১৫০ জন বিদেশি সাংবাদিক আসছেন।

ইসির আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন ভুটান ও নাইজেরিয়ার প্রধান নির্বাচন কমিশনার, মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং দক্ষিণ কোরিয়ার ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিসের (আইসিএপিপি) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।

এছাড়া তুরস্ক থেকে ৬ জন সংসদ সদস্য ও সুপ্রিম ইলেকশন কাউন্সিলের কর্মকর্তাসহ ১০ সদস্যের একটি পর্যবেক্ষক দল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়া থেকে ৫ জন করে প্রতিনিধি দল এবং ফিলিপাইন, জর্জিয়া, রাশিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, কিরগিজস্তান, উজবেকিস্তান, পাকিস্তান ও ইরানের নির্বাচন কমিশনের কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো থেকে থাকছেন প্রায় ৩৩০ জন পর্যবেক্ষক। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক রয়েছেন ২২৩ জন। এছাড়া এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফইলি) থেকে ২৮ জন, কমনওয়েলথ থেকে ২৫ জন, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ১২ জন এবং অন্যান্য সংস্থা থেকে প্রায় ৩০ জন পর্যবেক্ষক স্বপ্রণোদিত হয়ে থাকছেন।

নির্বাচন ও গণভোটের সংবাদ কভার করতে আসা ১৫০ জন বিদেশি সাংবাদিকের মধ্যে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম থেকে ৪৮ জন এবং আল জাজিরা থেকে ৭ জন সাংবাদিক রয়েছেন। এছাড়া জাপানের সংবাদ সংস্থা এনএইচকে, বিবিসি নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), রয়টার্স, এবিসি অস্ট্রেলিয়া ও ডয়েচে ভেলের (ডিডব্লিউ) প্রতিনিধিসহ স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস ও ভারতের সাংবাদিকরা রয়েছেন।

ইসি জানায়, বিদেশি আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও পর্যবেক্ষকরা যাতে স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে পারেন, সেই লক্ষ্যে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

Read Previous

ভোটাধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে, সবাই সতর্ক থাকুন: তারেক রহমান

Read Next

পে-স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন নিয়ে যা বললেন তারেক রহমান

Most Popular