চট্টগ্রামে সাড়ে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ

 

চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশ উপজেলায় ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার আবদুল বারিহাট এলাকা থেকে মাইক্রোবাসটি জব্দ করা হয়।

এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান জানান, রাত দেড়টার দিকে এসব টাকা ও মাইক্রোবাসটি থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, জব্দ করা টাকা এক স্বতন্ত্র প্রার্থীর। বিষয়টির সত্যতা যাচাই করে নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্তের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

টাকা জব্দ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, একটি মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ঘিরে রয়েছেন সেনাসদস্যরা। এ সময় ওই ব্যক্তিকে গাড়িতে টাকা গুনতে দেখা যায়।

Read Previous

নাটক সাজিয়ে আটক করা হয় জেলা জামায়াত আমির বেলালকে: মাহবুব জুবায়ের

Read Next

৩ কোটি রুপিতে রিশাদকে দলে নিল রাওয়ালপিন্ডি

Most Popular