নাটক সাজিয়ে আটক করা হয় জেলা জামায়াত আমির বেলালকে: মাহবুব জুবায়ের

 

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে নাটক সাজিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটক করা হয়েছে বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান ব্যবসায়ের টাকা বহন করছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য একটি নাটক সাজিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করছে। টাকার উৎস সম্পর্কে যথা সময়ে প্রমাণসহ বিস্তারিত জানানো হবে।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান বলেন, বেলাল উদ্দিনকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ডোমেস্টিক টার্মিনাল থেকে অনাপত্তিপত্র দিয়েছিলেন নিরাপত্তা কর্মকর্তারা। বিমানবন্দরের নির্বাহী পরিচালক অনাপত্তিপত্র দিয়েছিলেন। সেই অনাপত্তিপত্র সঙ্গে থাকার পরও তাকে আটক করা হয়েছে। তিমি সৈয়দপুর পৌঁছানোর পর তাকে সেখানে হেনস্থা করা হয়েছে।

এদিকে, সৈয়দপুরে আটক জামায়াত নেতার সঙ্গে থাকা অর্থ শাহজালাল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষকে অবগত করলে তারা এতে অনাপত্তি জানান বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ।

সৈয়দপুর বিমানবন্দরে বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ৫০ লাখ টাকাসহ আটক করা হয় বেলাল উদ্দিন প্রধানকে। পরে জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন প্রধান স্বীকার করেন, তার সঙ্গে ৫০ লাখ টাকার বেশি আছে। তবে টাকার উৎস জিজ্ঞাসা করা হলে জিজ্ঞাসা করে হলে তিনি জানান, এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।

বেলাল উদ্দিন প্রধান আরও জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদরের হাজিপাড়ায়। পেশায় ঠাকুরগাঁওয়ের সালন্দর কলেজের শিক্ষক। তার বাবার নাম দবিরুল।

নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘ইউএস বাংলায় করে ঢাকা থেকে বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির টাকা নিয়ে আসছেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি। এ তথ্য জানান পর বিমানবন্দরে গোয়েন্দ সংস্থাসহ বিভিন্ন বাহিনী ব্যবস্থা নেয়। পরে তাকে আটক করা হয়।’

Read Previous

বিপুল পরিমাণ টাকার বিষয়ে যা বললেন আটক জেলা জামায়াত আমির বেলাল

Read Next

চট্টগ্রামে সাড়ে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ

Most Popular