নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ হিলি স্থলবন্দর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা দুই দিন ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তার স্বার্থে একদিন বন্ধ থাকবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচন উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে, শনিবার থেকে আবারও আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম বলেন, ভোটের দিন বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পরেরদিন শুক্রবার ভোর ৬টা পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ থাকবে। তবে শুক্রবার সকাল ৯টা থেকে আবারও কার্যক্রম স্বাভাবিক হবে।

এদিকে, নির্বাচনকে ঘিরে হিলি চেকপোস্ট সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

Read Previous

উচ্চশিক্ষা ও আর্থিকভাবে স্বাবলম্বী হলে নিজ যোগ্যতায় এগিয়ে যাবে নারীরা

Read Next

অস্ত্র-গোলাবারুদসহ ৩ সন্ত্রাসী আটক

Most Popular