সাড়ে ১৪ হাজার ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করলেন ডা. জাহিদ হোসেন

 

দিনাজপুর-৬ (হাকিমপুর, ঘোড়াঘাট, বিরামপুর ও নবাবগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে বিএনপি প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন বিজয়ী হয়েছেন। জামায়াত প্রার্থী মো. আনোয়ারুল ইসলামের চেয়ে ১৪ হাজার ৪১৫ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন তিনি।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন। ১৯৯টি ভোটকেন্দ্রের ফলাফল গণনা শেষে ডা. জাহিদ হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট। মোট প্রদত্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৮২১।

ফলাফল ঘোষণার পর ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন এলাকায় বিজয় মিছিল ও আনন্দ সমাবেশের মাধ্যমে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে।

Read Previous

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

Read Next

বিপুল ভোটে হারলেন ব্যারিস্টার ফুয়াদ

Most Popular