ইংলিশ ফুটবলে রমজানে থাকছে ইফতারের বিরতি

পবিত্র রমজান মাস উপলক্ষে ইংল্যান্ডের শীর্ষ দুই ফুটবল প্রতিযোগিতা ‘প্রিমিয়ার লিগ’ ও ইংলিশ ফুটবল লিগে’ আগের মতোই ম্যাচ চলাকালে সংক্ষিপ্ত বিরতির সুযোগ পাবেন খেলোয়াড়রা। এই বিরতিতে মুসলিম খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা ইফতার করতে পারবেন।

আসছে রমজান মাসজুড়ে মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকেন। যুক্তরাজ্যে এ সময় সূর্যাস্ত সাধারণত বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে হয়।

ফলে শনিবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের কিক-অফ ও রোববার বিকেল ৪টা ৩০ মিনিটের ম্যাচগুলোতেই মূলত বিরতির প্রয়োজন হতে পারে।
আগের বছরগুলোর মতো এবারও ক্লাব অধিনায়ক ও ম্যাচ অফিসিয়ালরা খেলার মধ্যে স্বাভাবিক কোনো বিরতি— যেমন গোলকিক, ফ্রি-কিক বা থ্রো-ইনের সময় খুঁজে নিয়ে ইফতারের সুযোগ করে দেবেন। ম্যাচের মাঝখানে খেলা থামিয়ে দেওয়া হবে না। এই বিরতি কোনোভাবেই দলীয় ড্রিঙ্কস ব্রেক বা কৌশলগত টাইম-আউট হিসেবে ব্যবহার করা যাবে না।

ম্যাচ শুরুর আগে দুই দল ও ম্যাচ কর্মকর্তারা আলোচনা করে নেবেন, বিরতির প্রয়োজন আছে কি না এবং আনুমানিক কখন খেলা থামানো হবে।

২০২১ সালে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থা চালু হয়। সে বছর এপ্রিল মাসে লিস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচে প্রথম এই বিরতি দেখা যায়।

ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো রমজান মাসে রোজা রাখা।

এই সময়ে দিনের আলো থাকা অবস্থায় রোজা রেখে মুসলমানরা নিজেদের ধর্মীয় আনুগত্য প্রকাশ করেন।

Read Previous

ভারতীয় বিমান বাহিনীর বিশেষ উড়োজাহাজে ঢাকায় পৌঁছালেন ওম বিড়লা

Read Next

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Most Popular