নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আজ বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। বৈঠকে মন্ত্রিপরিষদ সদস্য ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া আজ দুপুরে সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সেখান থেকে ফিরে বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবারের পর ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন।
গতকাল মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন তারেক রহমান এবং ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী।

Read Previous

জেনে নিন আপনার সুস্থ থাকার ‘বীজ’ মন্ত্র কোনটি

Read Next

রমজান উপলক্ষে টিসিবির বিক্রি শুরু, কম দামে মিলবে যেসব পণ্য

Most Popular