ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

বিশ্বকাপ ফুটবল ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিজয়ের পর স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের একটি স্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক ফক্স ফাইভের প্রকাশিত এক ভিডিওতে এমন চিত্র দেখা গেছে।

বিশ্বকাপ ফাইনাল শেষে পদক নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলান লামিন ইয়ামাল। তবে খণ্ডিত কিছু ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে ফক্স ফাইভের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় ইয়ামালের সঙ্গে প্রথমে হাত মেলান টাম্প এবং তার গলায় পদক পরিয়ে দেন। এছাড়াও তার কাঁধ চাপড়ে বাহবাও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফাইনাল ম্যাচটি মাঠে বসে উপভোগ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তিনি বিজয়ী স্পেন দলের খেলোয়াড়দের পদক তুলে দেন।

এদিকে, বিশ্বকাপের এই শিরোপা ইয়ামালের ক্যারিয়ারে একটি স্মরণীয় অর্জন হিসেবে যুক্ত হলো। মাত্র ১৯ বছর বয়সে অভিষেক বিশ্বকাপেই তিনি বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য হয়েছেন। পুরো টুর্নামেন্টে একটি গোল করলেও স্পেনের আক্রমণভাগে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ।

এর আগে ২০২৫–২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে স্প্যানিশ লিগ শিরোপাও জিতেছেন ইয়ামাল। বিশ্বকাপ জয়ের পর তাকে ঘিরে ব্যালন ডি’অর আলোচনাও জোরালো হয়েছে। যদিও বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জয়ী রদ্রিও ২০২৬ সালের ব্যালন ডি’অরের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।

Read Previous

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

Read Next

বিশ্বকাপ উদযাপনে ইয়ামালের প্রেমিকার মিনিমাল ফ্যাশন নজর কেড়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular