ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ

প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় দিনের মতো আজ সচিবালয়ে গেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।

আজকে ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ ছাড়াও দুপুর ২টায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, এবং জাতীয় পর্যায়ে ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি’ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা হবে।

এর আগে আজ সকাল এনএসআই মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে ডিজিএফআই মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ করেন। সাড়ে ১০টায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

Read Previous

রোজায় পানিশূন্যতা এড়াতে যেসব অভ্যাস জরুরি

Read Next

পররাষ্ট্রনীতি পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত জানালেন পররাষ্ট্রমন্ত্রী খলিল

Most Popular