আমাদের মাতৃভাষাকে কেউ কেড়ে নিতে পারে নাই, গণতন্ত্রকেও পারবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

 

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিগত দিনেও যেমন আমাদের মাতৃভাষাকে কেউ কেড়ে নিতে পারে নাই, ইনশাল্লাহ আজকে যেমন আমরা গণতন্ত্র ও বিজয়ের পথে এগিয়ে যাচ্ছি, সেই গণতন্ত্রকেও কেউ কেড়ে নিতে পারবে না, কেউ নস্যাৎ করতে পারবে না।

শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি।

এ সময় ফরহাদ হোসেন আজাদ বলেন, আজকে আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজকে যে সরকার গঠন হয়েছে, সেই সরকারের মধ্য দিয়ে আজকে আমরা একটা মেসেজ দিতে চাই- সেই মেসেজটা হচ্ছে আগামী দিনের বাংলাদেশ হবে ‘সবার আগে বাংলাদেশ। ’ সেই সবার আগে বাংলাদেশকে আমরা প্রাধান্য দিয়ে আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবো। সেই ক্ষেত্রে আমরা সব দলের, সব মতের, সব ধর্মের মানুষের আমরা সহযোগিতা চাই।

পৃথিবীর মানচিত্রে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিলাম ৫২ সালে, অনন্তকাল আমরা দাঁড়িয়ে থাকবো।

এর এগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে জেলা প্রশাসন, পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ জেলার সাধারণ মানুষরা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে প্রথম প্রহর থেকে শ্রদ্ধা নিবেদন শুরু করেন।

Read Previous

কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল

Read Next

রমজানে শয়তান কি বন্দি থাকে?

Most Popular