যুক্তরাষ্ট্র-ইসরাইলকে সতর্ক করল রাশিয়া

ইরানে চালানো ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও তার পারমাণবিক স্থাপনায় হামলা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। খবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের

রাশিয়া বিবৃতিতে বলছে, ওয়াশিংটন ও তেলআবিবের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই ‘মানবসৃষ্ট সংকটের’ নেতিবাচক পরিণতির জন্য দায়ী থাকবে। যার মধ্যে সহিংসতার ঊর্ধ্বগতি ও পরিস্থিতির আরও অবনতির ঝুঁকিও রয়েছে।

এরআগে, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘বিপজ্জনক দুঃসাহসিক অভিযান’ আখ্যা দিয়েছে। যা পুরো অঞ্চলকে ‘ভয়াবহ বিপর্যয়ের’ দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছে।

এদিকে, ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন (ইন্নানিল্লাহ…)। ইরানি সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Read Previous

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে প্রধান করে ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন করল ইরান

Read Next

অগ্নিঝরা মার্চ শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular