রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ

 

রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে জাতীয় নাগরিক পার্টি এবং সরকারকে জুলাই হত্যাকাণ্ডের বিচার ও হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে এমনটা জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম।

রোববার (০১ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেট কেআইবিতে জাতীয় যুবশক্তি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

সংস্কার বাস্তবায়নে সংসদ অধিবেশনে সংস্কার পরিষদ গঠন করে শপথ নিতে হবে এ কথা জানিয়ে নাহিদ সরকারকে উদ্দেশ্য করে বলেন, ফ্যাসিবাদের সকল অপকর্মকে বৈধতা দেয়া রাষ্ট্রপতিকে অভিশংসন করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

একই অনুষ্ঠানে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, যে সংস্কার ও নতুন বাংলাদেশের জন্য এত প্রাণ হারানো, কিন্তু নতুন সরকার শপথ নিয়েই আশাহত করেছে।

প্রতারণার আশ্রয় না নিয়ে সরকারকে অবশ্যই জুলাই সংস্কার পরিষদের শপথ নেয়ার আহবান জানান এনসিপির আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

যে রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের সকল অপকর্ম ও জুলাই আন্দোলনে বিপক্ষে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিলেন সেই রাষ্ট্রপতির ভাষণের মধ্যদিয়ে সংসদ শুরু হলে তা গ্রহণ যোগ্য হবে না বলেও জানান তিনি।

Read Previous

ইরানের হামলায় কাঁপছে কুয়েত ও আরব আমিরাত, নিহত ৪

Read Next

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তোলপাড় ইসরাইল, বহু হতাহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular