রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৩৩৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বুধবার (৪ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে। আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ১৫টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১০১টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৭টি বাস, ১০টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ৮৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৫৫টি মোটরসাইকেলসহ মোট ১০৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২০টি বাস, ৩২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৬১টি মোটরসাইকেলসহ মোট ১৮৫টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫টি বাস, ৭টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৬টি বাস, ৬টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৮২টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৫টি বাস, ১৩টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৪৫ সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ২৮৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ১৭টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ২৩২ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৩১টি গাড়ি ডাম্পিং ও ২৫৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
