ইরানের দক্ষিণ-পশ্চিম সীমান্তের কাছে একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ফাইটার (যুদ্ধবিমান) গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে বৃহস্পতিবার (৫ মার্চ) এ খবর দিয়েছে আল জাজিরা।
তবে মার্কিন সামরিক বাহিনী যুদ্ধবিমান বিধ্বস্তের এই খবর অস্বীকার করেছে।
আইআরজিসির বরাত দিয়ে তাসনিম নিউজ জানিয়েছে টুইন-সিটের যুদ্ধবিমানটিকে ‘লক্ষ্যবস্তু করে বিধ্বস্ত করা হয়েছে’।
তবে ঘটনাটি কখন ঘটেছে তা নির্দিষ্ট করে বলা হয়নি।
মার্কিন সেন্টকম সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্ট বলেছে, ‘বুধবার (৪ মার্চ) ভোরে ইরানে একটি মার্কিন এফ-১৫ই দুর্ঘটনার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত গুজব ভিত্তিহীন। এটি সত্য নয়।’
Tags: আইআরজিসির
