কোটি টাকা ঘুষ দাবি: ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে

 

মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে আসামির পরিবারের কাছ থেকে কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগী প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কাছে থাকা মামলার নথি হেফাজতে নিয়েছে প্রসিকিউশন। পাশাপাশি ট্রাইব্যুনালের অতীতের সকল কার্যক্রম যাচাইবাছাই করা হবে।

এই ঘটনায় তদন্ত কমিটি করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বিষয়টি ট্রাইব্যুনালের জন্য দুঃখজনক ও বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার শামিল বলে উল্লেখ করেন তিনি।

জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে বাদ দিতে এক কোটি টাকা ঘুষ দাবি সংক্রান্ত ফোনালাপ ফাঁস হওয়ার পর আজ সব প্রসিকিউটরদের নিয়ে বৈঠক করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তারপর এসব কথা গণমাধ্যমকে জানান তিনি।

Read Previous

আমি ঠিক রাজনীতির ময়দানের জন্য নই: ঋতুপর্ণা সেনগুপ্ত

Read Next

দেশকে অস্থিতিশীল ও গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্র চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular