পুরনো ধর্মে ফিরলেন ‘মিসেস ইন্ডিয়া’ সায়লী

 

২০১৯ সালের ‘মিসেস ইন্ডিয়া’ সায়লী সুর্বে প্রিয় মানুষটির জন্য সবকিছু বদলে ফেলেছিলেন। কিন্তু সেই ভালোবাসার গল্পই শেষ পর্যন্ত হয়ে ওঠে দুঃসহ অভিজ্ঞতা। বছরের পর বছর নির্যাতনের অভিযোগে স্বামীর ঘর ছেড়ে নিজের পুরনো ধর্ম ও পরিচয়ে ফিরেছেন তিনি।

সায়লীর অভিযোগ, বিয়ের পর থেকেই শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। গালিগালাজ, মারধর- ধীরে ধীরে সবকিছু যেন জীবনের অংশ হয়ে দাঁড়ায়। চার সন্তানের কথা ভেবে এতদিন নীরব থাকলেও শেষ পর্যন্ত আর সহ্য করতে পারেননি তিনি।

সম্প্রতি নিজের বাড়িতে শুদ্ধিকরণ প্রক্রিয়ার মাধ্যমে আবারও সনাতন ধর্মে ফিরেছেন সায়লী। বদলেছেন নিজের পরিচয়ও। এখন থেকে আদ্যা নামেই নিজের নতুন পরিচয় গড়তে চান তিনি।

সায়লীর ভাষ্যমতে, ভালোবেসে আতিফকে বিয়ে করাটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। সে সময় সিদ্ধান্ত নেয়ার মতো পরিণত ছিলেন না বলেও জানান তিনি। একইসঙ্গে অন্য নারীদেরও কোন পরিস্থিতিতেই অত্যাচার মেনে না নেয়ার আহ্বান জানান সায়লী।

Read Previous

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি করতে চায় বাংলাদেশ

Read Next

জুলাই সনদ আগেই নিষ্পত্তি হতে পারতো: মান্না

Most Popular