সংসদে ১৩৩টি অধ্যাদেশ পাস করতেই অনেকটা সময় চলে যাবে, তাই জুলাই সনদ আগেই নিষ্পত্তি হতে পারতো বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
বুধবার (১১ মার্চ) রাজধানীর কাকরাইলে একটি হোটেলে বাংলাদেশ জনঅধিকার পার্টি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি।
মান্না বলেন, ‘জুলাই সনদ আগেই নিষ্পত্তি হতে পারতো। আগামীকাল সংসদ বসবে, এরপর ১৩৩টি অধ্যাদেশ পাস করতে করতেই সময় চলে যাবে।’
তিনি আরও বলেন, ‘দেশের জন্য কোন পদক্ষেপ ভালো হবে সেটা ভাবা প্রয়োজন, যে জন্য এত মানুষ প্রাণ দিয়েছে।’
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘ঢাকা শহরের যানজট কমানো যাবে কীভাবে সেটার সঙ্গে রাজনীতির কোনো যুক্ততা নেই। তাই আমাদের যত বেশি সম্ভব মিথস্ক্রিয়া করতে হবে।’
এখন সিদ্ধান্তে পৌঁছানোর সময় উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই মিলে এমন সিদ্ধান্তে আসতে হবে যাতে জনগণের কল্যাণ নিশ্চিত হয়।’
