যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি করতে চায় বাংলাদেশ

 

যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ মেয়াদে এলএনজি আমদানির বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে একথা বলেন অর্থমন্ত্রী।

ভারতের মতো বাংলাদেশকে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে যেন ছাড় দেয়া হয় সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ সময় দ্বিপাক্ষিক বিনিয়োগ বাণিজ্য নিয়েও কথা হয়েছে।

এদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করতে গেলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশটি থেকে বাড়তি ডিজেল আনার বিষয়েও অনুরোধ জানিয়েছেন।

Read Previous

ইফতারে লেবুর শরবত খেলে গ্যাস্ট্রিক বাড়ে?

Read Next

পুরনো ধর্মে ফিরলেন ‘মিসেস ইন্ডিয়া’ সায়লী

Most Popular