হায়ার বাংলাদেশে গত ১৫ এপ্রিল একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে। ঢাকার গুলশান-১ এ হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, যেখানে প্রদর্শিত হয়েছে গ্রুপের সর্বশেষ গ্লোবাল ভিজ্যুয়াল আইডেন্টিটি (VI) সিস্টেম।
এই উদ্বোধন বাংলাদেশে হায়ারের ব্র্যান্ড আপগ্রেড ও বাজার সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরে রেফ্রিজারেটর, ফ্রিজার, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনসহ হায়ারের সম্পূর্ণ হোম অ্যাপ্লায়েন্স পণ্যসম্ভার প্রদর্শিত হচ্ছে। এর মাধ্যমে দেশীয় ভোক্তাদের জন্য এক ছাদের নিচে আধুনিক ও সমন্বিত স্মার্ট হোম অভিজ্ঞতা নিশ্চিত করা হয়েছে।
গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে হায়ার তাদের প্রোডাক্ট সিরিজের আওতায় তিনটি প্রিমিয়াম নতুন পণ্য উন্মোচন করে। এগুলো হলো- “Gravity AI Series ফ্যাব্রিক ফিনিশ এয়ার কন্ডিশনার”, “ট্রিপল-টাব ওয়াশার-ড্রায়ার কম্বো”, এবং “১০০ ইঞ্চি Mini LED 4K টেলিভিশন”। স্থানীয় ভোক্তাদের চাহিদা ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব উদ্ভাবনী পণ্য ডিজাইন করা হয়েছে, যা বাংলাদেশে হায়ারের প্রিমিয়াম পণ্য পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করেছে।
স্থানীয় বাজার ও গ্রাহকের চাহিদাকে ভিত্তি করে নিরবচ্ছিন্ন উন্নয়নের লক্ষ্যে হায়ার বাংলাদেশ ভবিষ্যতেও পণ্য উদ্ভাবন, উচ্চমানের সেবা প্রদান এবং দেশের ব্যবহারকারীদের জন্য আরও স্মার্ট ও উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
