তরমুজের বীজ গিলে ফেললে ক্ষতি হয়?

 

অনেকে তরমুজ খেতে গিয়ে এর বীজ খেয়ে ফেলেন। তবে ভয়ের কিছু নেই। তরমুজের বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। এতে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ফাইবার, আয়রন, ম্যাগনেশিয়াম, জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।

দেখে নিন তরমুজের বীজ খাওয়ার উপকারিতা-

১. হৃদযন্ত্রের জন্য ভালো- এতে থাকা ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে।
২. হজমের উন্নতি করে- ফাইবার থাকায় এটি হজম প্রক্রিয়াকে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
৩. ত্বক ও চুলের জন্য উপকারী -এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রোটিন ত্বককে উজ্জ্বল রাখে এবং চুলের বৃদ্ধি বাড়ায়।
৪. ইমিউন সিস্টেম শক্তিশালী করে – এতে থাকা জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৫. ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে -এতে কম ক্যালোরি ও বেশি প্রোটিন থাকায় ওজন কমাতে সাহায্য করতে পারে।
৬. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক -এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে পারে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

কীভাবে খাবেন?
১. কাঁচা অবস্থায় চিবিয়ে খাওয়া যায়।
২. শুকিয়ে ভেজে নিতে পারেন, যা স্ন্যাকস হিসেবে ভালো।
৩. স্মুদি বা সালাদের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়।

তবে অতিরিক্ত খেলে পেটের সমস্যা বা অ্যালার্জি হতে পারে, তাই পরিমাণমতো খাওয়া ভালো।

Read Previous

হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন, তিনটি প্রিমিয়াম পণ্যের উন্মোচন

Read Next

১২ বছর পর ‘হ্যাঁ’ বললেন প্রীতি, কী প্রশ্ন ছিল সালমানের?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular