বেবী নাজনীন, কনকচাঁপা ও চমকসহ আরও যারা বিএনপি থেকে এমপি হতে চান

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জমে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। গত ৯ দিনে বিএনপিসহ তিনটি রাজনৈতিক দলের কাছে জমা পড়েছে শত শত মনোনয়নপত্র।

বিশেষত বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে বিনোদন
শোবিজের বেশির ভাগ মনোনয়নপ্রত্যাশীই সংগীতশিল্পী। নীলফামারী-৪ থেকে বেবী নাজনীন, সিরাজগঞ্জ-১ থেকে কনকচাঁপা, জয়পুরহাট-২ থেকে দিলরুবা খান, কিশোরগঞ্জ থেকে রিজিয়া পারভীন এবং সিলেট-কুমিল্লা অঞ্চল থেকে দিঠি আনোয়ার আবেদন করেছেন বিএনপির কাছে।

এ তালিকায় রয়েছেন একজন নৃত্যশিল্পীও ময়মনসিংহ-১১ থেকে মনোনয়ন চেয়েছেন ফারহানা চৌধুরী। ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও কুষ্টিয়া অঞ্চল থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছেন। সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েই তিনি মনোনয়নপ্রত্যাশীদের সারিতে নাম লিখিয়েছেন।

আগামী ১২ মে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। মোট ৫০টি আসনের মধ্যে বিএনপি পাবে ৩৬টি। এসব আসনে ‘যোগ্য প্রার্থী’ বাছাইয়ে দলটি এখন বেশ মনোযোগী। দলীয় প্রধান তারেক রহমানের নেতৃত্বে চলছে ধারাবাহিক সাক্ষাৎকার-প্রক্রিয়া।

Read Previous

ময়মনসিংহ মেডিকেলে এখনও চালু হয়নি শিশুদের আইসিইউ, বাবল সিপ্যাপই ভরসা

Read Next

বেইলি রোড ট্রাজেডি: ১৩ আসামিকে গ্রেফতারি পরোয়ানা

Most Popular