রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে দুই শিশুসহ আহত ৫

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে বজ্রপাতে দুই শিশুহ ৫ নারী আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে উখিয়ার ৯ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন : ইসমত আরা (১৮), মিনারা (৩০), নুর বেগম (২৫), রোকেয়া (১৪) ও জান্নাত আরা (১)। তারা সবাই ৯ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

হাসপাতাল পুলিশ জানায়- কক্সবাজারের উখিয়ার ৯ নম্বর ক্যাম্প থেকে বজ্রপাতে আহত ৫ জনকে রাত ১১টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়েছে। মূলত তারা রাত ৮টার দিকে বসতির বাইরে থাকা অবস্থায় বজ্রপাতে আহত হন। প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে বজ্রপাতে আহত ৫ জন রোগীকে আনা হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি দেয়া হয়েছে এবং চিকিৎসা দেয়া হচ্ছে।

এব্যাপারে জানতে উখিয়ার ৯ নম্বর ক্যাম্পের ইনচার্জ মুহাম্মদ আরাফাতুল আলমকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

Read Previous

‘ধরা পড়া রাষ্ট্রদ্রোহিতার শামিল’: ‘আত্মঘাতী বিস্ফোরণ’ ঘটানো সেনাদের প্রশংসায় কিম

Read Next

নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

Most Popular