খাগড়াছড়িতে স্বাভাবিক হয়েছে জ্বালানি তেল সরবরাহ

দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা জ্বালানি তেলের সংকট অনেকটাই কেটে গেছে। বুধবার (৩০ এপ্রিল) রাত থেকে খাগড়াছড়িতে তেল সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সরেজমিনে শহরের বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে, আগের মতো আর ভিড় নেই। কোথাও চোখে পড়েনি দীর্ঘ যানবাহনের লাইন। স্বাভাবিকভাবেই তেল নিতে পারছেন গাড়ি ও মোটরসাইকেল চালকরা।

তেল নিতে আসা চালক মো. জাকির হোসেন ও মো. খালেদ জানান, এখন আর লাইনে দাঁড়াতে হচ্ছে না-সহজেই জ্বালানি তেল পাওয়া যাচ্ছে, যা তাদের জন্য স্বস্তির খবর।

অন্যদিকে, খাগড়াছড়ির পাম্পগুলোর ম্যানেজার কেসিসি ফিলং স্টেশনের ম্যানেজার রাজু দে, ও আশরাফ এন্টারপ্রাইজের ম্যানেজার মো. জামাল ও সেলিম পেট্রোল পাম্পের ম্যানেজার প্রবীর দেব নাথ জানিয়েছেন, বর্তমানে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। ফলে আগ্রহী সবাই নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সংগ্রহ করতে পারছেন।

Read Previous

সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

Read Next

ইরানের ফুটবল প্রধানকে ঢুকতে দিল না কানাডা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular