আজ জিতলেই ম্যানইউর চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত

চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ দুই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স কেমন, মনে করতে পারেন? পারবেন না। ২০২৩-৩৪ মৌসুমের পর থেকে প্রতিযোগিতাটিতে যে তাদের খেলাই হয়নি। দুই মৌসুম এতটাই বাজে ফর্মের মধ্যে দিয়ে গেছে। তবে ছন্দ ফিরে পেয়েছে তারা।

সামনের চ্যাম্পিয়ন্স লিগে তাদের নিশ্চিত নামই ধরা যায়। টিকিট না কাটলেও আজ কাটা হয়ে যাবে ওল্ড ট্রাফোর্ডে জয় পেলে। তবে একটা কিন্তু আছে। আজকের প্রতিপক্ষটি তাদের সমানে সমান, আর্নে স্লটের লিভারপুল। ম্যানচেস্টার ইউনাইটেড কি পারবে?

এই দুদলের কেউই শিরোপার দৌড়ে নেই। তারপরও ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল দ্বৈরথ একটু আকর্ষণীয় ম্যাচে পরিণত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ প্রশ্নে। লিভারপুল জিতলেও টিকিট নিশ্চিত করার কাছাকাছি চলে যাবে তারা।

মাইকেল ক্যারিকের অধীনে বদলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়ে শুরুটা দারুণ করলেও মাঝে হোঁচট খায় রেড ডেভিলসরা। চার ম্যাচের মাত্র একটাতে জয় পায় ইউনাইটেড। তবে টানা দুই জয়ে আবারও স্বস্তি ফিরেছে ওল্ড ট্র্যাফোর্ডে। আর একটা জয় পেলেই আগামী মৌসুমে ইউরোপিয়ান ফুটবল ফিরবে থিয়েটার অব ড্রিমে।

ইনজুরি ও সাসপেনশনের জন্য এ ম্যাচেও ডি লিট ও লিসান্দ্রো মার্তিনেজকে পাবে না ইউনাইটেড। তবে অনুশীলনে ফিরেছেন লুক শ ও ম্যাথুস কুনহা। দুর্দান্ত ছন্দে আছেন ব্রুনো ফার্নান্দেজ। এ ম্যাচে এক গোলে সহায়তা করলেই স্পর্শ করবেন এক মৌসুমে সর্বোচ্চ ২০ অ্যাসিস্টের রেকর্ড।

প্রথম মৌসুমেই লিভারপুলকে শিরোপা জেতানো আর্না স্লটও হতাশা ভুলে ঘুরে দাঁড়িয়েছেন। ইপিএলের সবশেষ তিন ম্যাচেই জয় পেয়েছে তার দল। শেষবার চ্যাম্পিয়ন হওয়া দলটার এবার লড়াই শীর্ষ চারে জায়গা করে নেওয়ার। অলরেডদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে অ্যাস্টন ভিলা। ওল্ড ট্রাফোর্ডে হারলে কঠিন হবে সেরা চারে থাকা। দলে নতুন কোনো ইনজুরি সমস্যা নেই। খেলতে পারবেন না মোহাম্মদ সালাহ-হুগো একিতিকেরা। অতীত ফলাফল পক্ষে থাকলেও, এবার কিছুটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে অল রেডদের সামনে।

Read Previous

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

Read Next

ডিজিটাল প্ল্যাটফর্মের সমস্যা কিছুটা আলাদা: তথ্যমন্ত্রী

Most Popular