নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নওগাঁর পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে জেলার নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় বজ্রপাতের এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন: নিয়ামতপুর উপজেলার রামনগর এলাকার অনুকূল চন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জুয়েল এবং মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া গ্রামের দিলীপ চন্দ্র বর্মণ।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে নিয়ামতপুর উপজেলার রামনগর এলাকায় মাঠে ধান কাটছিলেন কৃষক অনুকূল চন্দ্র। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময়ে পাশের খাসের হাট উঠাপাড়া গ্রামে বজ্রপাতে জুয়েল নামের এক শ্রমিকের মৃত্যু হয়। তিনি সেখানে ধান কাটার কাজ করছিলেন বলে জানা গেছে।

অন্যদিকে, একই সময়ে জেলার মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া গ্রামে বজ্রপাতে দিলীপ চন্দ্র বর্মণ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বজ্রপাতের এসব ঘটনায় আরও দুজন মারাত্মক জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Read Previous

হাওড়ের কৃষকদের ৫ দফা দাবি

Read Next

‘পুশইন’ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ

Most Popular