হাম রোগে ৩০০-এর বেশি শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিতের দাবি করেছে ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রী।
বুধবার (৬ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার রাজু ভাস্কর্যে এক বিক্ষোভ সমাবেশে তারা এই দাবি জানান।
এসময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করে বলেন, যথাসময়ে কার্যকর পদক্ষেপ না নেয়ায় পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। তাই শিশু মৃত্যুর দায় এড়ানোর সুযোগ নেই দায়িদের।
তারা বলেন, হামের এমন ভয়াবহতার পেছনের কারণ জানতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা ও সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
Tags: ছাত্র মৈত্রীর
