ইন্দোনেশিয়া থেকে ২ কোটি লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত, ব্যয় কত?

ইন্দোনেশিয়া থেকে দুই কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২৮২ কোটি ৫৭ লাখ টাকা।

বৃহস্পতিবার (৭ মে) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিষয়টির অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, উন্মুক্ত দরপত্র (আন্তর্জাতিক) পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

ইন্দোনেশিয়ার পিটি ট্রিনিটি ছায়া এনার্জির কাছ থেকে এই তেল কিনতে মোট ব্যয় হবে ২৮২ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রস্তাবের ভিত্তিতে এই তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এদিকে, বর্তমানে দেশে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯৯ টাকায়। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৯৭৫ টাকা ও প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকায় বেচাকেনা হচ্ছে।

Read Previous

রাজধানীতে ছিনতাইকারীদের নতুন কৌশল

Read Next

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে?

Most Popular