এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল

দেশের বেসরকারি স্কুল-কলেজের প্রায় ৩ লাখ ৮৭ হাজার শিক্ষক-কর্মচারী এপ্রিল মাসের বেতন হলেও ঈদ বোনাস নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এরইমধ্যে বেতনের টাকা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

সোমবার (১১ মে) মাউশি সূত্রে এসব তথ্য জানা গেছে।

মাউশির অর্থ ও ক্রয় বিভাগের পরিচালক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, বেতন আজকের মধ্যে অ্যাকাউন্টে চলে যাবে। তবে ঈদুল আজহার উৎসব ভাতা বা বোনাস এখনো অনুমোদন পায়নি। মাউশি থেকে এ-সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলেও সোমবার পর্যন্ত তা অনুমোদন হয়নি।

উল্লেখ্য, এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা পাঠান। অনলাইনে বিল দাখিলের পর যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতন ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

Read Previous

সাইনাস থেকে মুক্তির ঘরোয়া ৩ উপায়

Read Next

বনসাই আর ফলদ বৃক্ষের রাজ্য

Most Popular