ইন্টারনেট পরিষেবা কবে স্বাভাবিক হবে, জানাল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর ইরানে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে তেহরান।

ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, সরকারের লক্ষ্য হলো ইন্টারনেটসহ সকল অবকাঠামোতে ‘ন্যায়সঙ্গত প্রবেশাধিকার’ নিশ্চিত করা।

তিনি আরও বলেন,
আমরা ইন্টারনেট ব্যবহারের অধিকারকে একটি নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিই এবং প্রেসিডেন্টেরও ঠিক একই মত। আমরা বৈষম্য ও অবিচারকে স্বীকৃতি দিই না এবং এর বিরোধিতা করি।

মোহাজেরানি বলেন, ‘ইন্টারনেট-বান্ধব নীতির লক্ষ্য হলো ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে উন্নত মানের ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেয়া এবং পরিস্থিতি স্বাভাবিক হলে, ইনশাআল্লাহ, এই অবস্থাও স্বাভাবিক হয়ে আসবে।’

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের লাখ লাখ মানুষ ৭৪ দিন ধরে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বিচ্ছিন্নতার শিকার হয়েছেন।

দেশটিতে কেবল সরকার-অনুমোদিত সাইটগুলোই ব্যবহার করা যাচ্ছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

Read Previous

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩ প্রসিকিউটর নিয়োগ

Read Next

মোটরসাইকেলে কর, কত সিসিতে কত দেয়ার প্রস্তাব

Most Popular