দেশে প্রতিদিনই উর্ধ্বমুখী হামের প্রাদুর্ভাব শঙ্কা বাড়াচ্ছে

দেশে প্রতিদিনই উর্ধ্বমুখী হামের প্রাদুর্ভাব শঙ্কা বাড়াচ্ছে অভিভাবকদের। ১৫ মার্চ থেকে দেশে দেশে মোট ৫৩ হাজার ৫৬ জন হাম-সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ হাজার ১৫০ জনের হাম নিশ্চিত করা হয়েছে।

একই সময়ে মৃত্যু হয়েছে ৪৩২ জনের। এর মধ্যে ৬৯ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে শনাক্ত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ যখন হাম নির্মূলের পথে এগোচ্ছিল, তখন টিকাদানে ঘাটতি, অপুষ্টি এবং সমন্বিত প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতার কারণে হঠাৎ বড় প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

টিকাদান কার্যক্রম অব্যাহত থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সংক্রমণ কমতে শুরু করতে পারে বলেও আশা প্রকাশ করেন তারা।

এদিকে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে ১ কোটি ৮০ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্যে ইতোমধ্যে ৯৫ শতাংশ শিশুকে টিকা দেয়া সম্ভব হয়েছে।

Read Previous

এসএসসি-এইচএসসির পরীক্ষার সময় নিয়ে বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

Read Next

শাপলা চত্বরের মামলায় দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও রুপা গ্রেফতার

Most Popular