বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান, প্রথমবার খেলতে যাচ্ছেন পাঁচজন

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং তার আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে এই সিরিজটি ডাবলিনে ২৮ মে থেকে ৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে, যা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাজ করবে।

ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে দলের নেতৃত্বে থাকছেন ফাতিমা সানা। আর প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন আইমান ফাতিমা, নাতালিয়া পারভেজ, রামীন শামিম, সাইরা জাবীন এবং তাসমিয়া রুবাব।

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে একমাত্র বাদ পড়েছেন আম্বার কাইনাত। তার জায়গায় দলে ফিরেছেন ডায়ানা বেগ। পাশাপাশি ছয়জন রিজার্ভ খেলোয়াড়ও রাখা হয়েছে।

বিশ্বকাপের আগে পাকিস্তান দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৬ জুন শ্রীলঙ্কার বিপক্ষে এবং ৯ জুন তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। দুটি ম্যাচই ডার্বিতে অনুষ্ঠিত হবে।

১৪ জুন বার্মিংহামের এজবাস্টনে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান।

সম্প্রতি ঘরের মাঠে জিম্বাবুয়েকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সূচি:
* ১৪ জুন – ভারত বনাম পাকিস্তান, বার্মিংহাম

* ১৭ জুন- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, বার্মিংহাম

* ২০ জুন -বাংলাদেশ বনাম পাকিস্তান, সাউদাম্পটন

* ২৩ জুন -অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, হেডিংলি

* ২৭ জুন – নেদারল্যান্ডস বনাম পাকিস্তান, ব্রিস্টল

পাকিস্তান দল:
ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, আয়েশা জাফর, ডায়ানা বেগ, আইমান ফাতিমা, গুল ফেরোজা, ইরাম জাভেদ, মুনিবা আলি (উইকেটকিপার), নাশরা সান্ধু, নাতালিয়া পারভেজ, রামীন শামিম, সাদিয়া ইকবাল, সাইরা জাবীন, তাসমিয়া রুবাব ও তুবা হাসান।

রিজার্ভ:
আম্বার কাইনাত, মোমিনা রিয়াসাত, সাদাফ শামাস, সিদরা আমিন, সায়েদা আরুব শাহ ও উম্মে হানি।

Read Previous

বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য কুমিল্লাবাসীকে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

Read Next

রাতে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে

Most Popular