ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ

পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এ পরিস্থিতিতে আজ বিক্রি হচ্ছে ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম ট্রেন টিকিট।

রবিবার (১৭ মে) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

একই দিনে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট ছাড়বে কর্তৃপক্ষ। আজকের টিকিটে যাত্রীরা ভ্রমণ করতে পারবেন আগামী ২৭ মে।

ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনায় কয়েক ধাপে অগ্রিম টিকিট বিক্রি করছে রেলওয়ে। এর আগে ২৩ থেকে ২৬ মে পর্যন্ত বিভিন্ন দিনের টিকিট পর্যায়ক্রমে বিক্রি করা হয়েছে। এবার শেষ দিনের টিকিট বিক্রির মধ্য দিয়ে অগ্রিম বিক্রির এই ধাপ শেষ হচ্ছে।

Read Previous

চীন গেলেন সাদিক কায়েমসহ ডাকসুর ১৫ নেতা

Read Next

আজকের নামাজের সময়সূচি: ১৭ মে ২০২৬

Most Popular