৬ ব্যাংক থেকে ৮.৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

নিলামের মাধ্যমে আরও ৮৫ মিলিয়ন বা ৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।

চলতি মে মাসে মোট ৩৯ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছে। এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৬০৬ কোটি ৮৫ লাখ বা ৬.০৬ বিলিয়ন ডলার।

Read Previous

হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য প্রতিষ্ঠানের সব ছুটি বাতিল

Read Next

জয়ের আশা নিয়ে চতুর্থ দিন শেষ করলো বাংলাদেশ

Most Popular